Event, Notice

IUBAT EEE Alumni Reunion 2026

🎓 IUBAT EEE Alumni Reunion 2026

পুনর্মিলনীর আনন্দঘন আয়োজনে সবাইকে আমন্ত্রণ

সম্মানিত অ্যালামনাই,

আসসালামু আলাইকুম।

আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন।

অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আগামী ১১ ডিসেম্বর ২০২৬, শুক্রবার, আমাদের প্রিয় IUBAT EEE Alumni-দের নিয়ে একটি আনন্দঘন Alumni Reunion Program 2026 আয়োজন করতে যাচ্ছি।

IUBAT EEE Alumni Association এবং Department of Electrical & Electronic Engineering (EEE), IUBAT-এর যৌথ উদ্যোগে এই বিশেষ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বন্ধন আরও সুদৃঢ় করা, পুরোনো স্মৃতিগুলোকে নতুন করে স্মরণ করা এবং বিভিন্ন ব্যাচের অ্যালামনাইদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত সম্পর্কের নতুন সেতুবন্ধন তৈরি করা।

📌 রেজিস্ট্রেশন ও অংশগ্রহণ

খুব শিগগিরই অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে 08 November,2026 । রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য যথাসময়ে আপনাদের জানিয়ে দেওয়া হবে। আমাদের এই আয়োজনকে সফল, প্রাণবন্ত ও স্মরণীয় করে তুলতে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উপস্থিতি একান্তভাবে কামনা করছি।

Reunion Registration Learn More reunion 2026

🤝 Sponsorship & Financial Support

একটি সুন্দর, সুশৃঙ্খল ও স্মরণীয় অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে আমরা আর্থিক সহযোগিতা ও স্পনসরশিপ প্রত্যাশা করছি। আপনাদের পরিচিত কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কর্পোরেট সংস্থা এই আয়োজনে স্পনসর হিসেবে সহযোগিতা করতে আগ্রহী হলে, অনুগ্রহ করে IUBAT EEE Alumni Association-এর সঙ্গে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

আসুন, ফিরে যাই স্মৃতির সেই চেনা আঙিনায়!

পুরোনো বন্ধু, সহপাঠী, শ্রদ্ধেয় শিক্ষক এবং পরিচিত মুখগুলোর সঙ্গে আবারও মিলিত হই। স্মৃতির পাতা থেকে তুলে আনি আনন্দময় মুহূর্তগুলো এবং গড়ে তুলি নতুন কিছু সুন্দর স্মৃতি।

📅 Date: 11 December 2026 (Friday)

🎓 Event: IUBAT EEE Alumni Reunion 2026

🤝 Organized by: IUBAT EEE Alumni Association & Department of EEE, IUBAT

দেখা হবে ১১ ডিসেম্বর ২০২৬-এ!

সবার সম্মিলিত অংশগ্রহণ, আন্তরিক সহযোগিতা ও ভালোবাসায় আমাদের এই পুনর্মিলনী হয়ে উঠুক একটি আনন্দময়, সফল ও স্মরণীয় আয়োজন-এই প্রত্যাশা রইল।

সকলের আন্তরিক সহযোগিতা, অংশগ্রহণ ও উপস্থিতি একান্তভাবে কামনা করছি।

শুভেচ্ছান্তে,

IUBAT EEE Alumni Association

Leave a Reply